
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চরফ্যাশনের পানিতে ডুবে ১স্কুল ছাত্র নিহত
চরফ্যাশন(ভোলা) ।।

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান ( ১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত স্কুল ছাত্র চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী এডভোকেট শিহাব মাহমুদের ছেলে ।
আজ দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন পানিতে ডুবির খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।


