
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চরবানিয়ারী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
প্রিন্স হালদার,চিতলমারী প্রতিনিধি :

২৪ আগস্ট(সোমবার) বিকাল ০৩:০০ ঘটিকায়
চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বাবু কপিল কৃষ্ণ মণ্ডল কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তি তুলে দেন। তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধর। তাদের সাফল্য দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা খাদিজা আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মো: আল মুরাদ। তিনি ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড: বাবু অসীম কুমার সমাদ্দার। তিনি বলেন, “এই বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়াতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন নির্বাচিত কমিটি বিদ্যালয়ের উন্নয়নে আরো গতিশীল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রঞ্জন কুমার বাড়ৈ। তিনি অতিথিদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, সকলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



