
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চিতলমারীতে ৪০ গ্রাম গাঁজাসহ আটক -১
প্রিন্স হালদার ,চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে ৪০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ দুলাল খান (২০) নামে এক যুবককে আটক করেছে চিতলমারী থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এস আই আব্দুস সালাম ও এ এস আই আক্তার হোসেনের নেতৃত্বে তদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ ই আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ০৬:০০ টায় উপজেলার রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম গাজা সহ তাকে আটক করা হয়েছে।
আটকৃত দুলাল খান উপজেলার শৈলদাহ গ্রামের নজরুল খানের ছেলে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে,যাহার নম্বর-১১।
পুলিশ জানিয়েছে, চিতলমারীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



