
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চিতলমারী থানা প্রেসক্লাবের অগ্রযাত্রা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণে নতুন প্রত্যয়
প্রিন্স হালদার, চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি শহিদুল হক টিপু সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি অরুণ কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন — সিনিয়র সহ-সভাপতি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. আজাদ খান, সহসভাপতি মোস্ত মাসুদ তালুকদার ও এনামুল হক গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হালদার, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, দপ্তর সম্পাদক সবুর শেখ, অর্থ সম্পাদক মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম ইরশাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান এবং নির্বাহী সদস্য জামাল মুন্সি।
পূর্বে আগে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে চিতলমারী থানা প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার-এর নেতৃত্বে প্রেসক্লাবটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, মানবিক ও গণসচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে।
প্রেসক্লাবের লক্ষ্য শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশ নয়; বরং সমাজের অসঙ্গতি তুলে ধরা, উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ চিতলমারী থানা প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করছে। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সাংবাদিকতা একটি মহান পেশা। সেই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিতলমারী থানা প্রেসক্লাব তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।


