
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com

চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
স্টাফ রিপোর্টার

অদ্য ০৪ আগস্ট, ২০২৬ খ্রি. খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় বাগেরহাট জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বাগেরহাট জেলা সফর করেন। সফরকালে তিনি পরিবেশ সুরক্ষা, সাংবাদিক মতবিনিময়, ক্রাইম কনফারেন্স বিশেষ কল্যাণ সভাসহ দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিআইজি মহোদয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বাগেরহাট জেলার নতুন পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপরাধ প্রতিরোধ, সাইবার সচেতনতা এবং গুজব মোকাবিলায় সাংবাদিক-পুলিশ যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
(ক্রাইম কনফারেন্স): জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, চোরাচালান, সাইবার অপরাধ দমন ও মামলা দ্রুত নিষ্পত্তিতে গোয়েন্দা তথ্যভিত্তিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের নির্দেশনা দেন ডিআইজি মহোদয়।
বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা আগ্রহের সাথে শ্রবণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ১০ সেপ্টেম্বর সকাল ১১:০০ টায় স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন...

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নবজাতকের মৃত্যু ও...
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat). সর্বস্বত্ব সংরক্ষিত।
অনলাইন নিউজ পোর্টাল