
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে সিংগাতি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সিংগাতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



