
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে আওয়ামী লীগ নেতার ছোট ভাই ইয়াবাসহ গ্রেফতার ।
বাগেরহাট বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ২৬পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমন শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত লিমন শেখ উপজেলার ৬ নম্বর নলধা মৌভোগ ইউনিয়নের কামটা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন শেখের ছোট ভাই এবং মাহতাব শেখের ছেলে।
পুলিশের ভাষ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম ফকিরহাট উপজেলার সংশ্লিষ্ট দুহাজারী এলাকা থেকে মৌভোগ পুলিশ ফাঁড়ি একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



