
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে ক্লিনিক প্রতিনিধি ইয়াছিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ক্লিনিকের প্রতিনিধি ইয়াছিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।
অভিযানকালে আইন অনুযায়ী ব্যবস্থা হিসেবে ক্লিনিক প্রতিনিধি ইয়াছিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা এবং আইন প্রয়োগের এ ধরনের উদ্যোগ জনসাধারণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা তৈরিতে ভূমিকা রাখে। জনস্বার্থে আইন ও বিধিবিধান বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ফকিরহাটবাসীর।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
ফকিরহাটে আট্টাকী গোল্ড কাপ ২০২৬-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাচ্ছেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক!
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২...


