
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধতন কতৃপক্ষের পরিদর্শন ও মতবিনিময়
বাগেরহাট বিশেষ প্রতিনিধি :


বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সুপেয় নিরাপদ পানি সংকট সমাধান, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ,স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমাধানকল্পে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন স্থান পরিদর্শন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে (সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প) উর্ধতন একটি প্রতিনিধি দল। শনিবার (২২ আগষ্ট) সকাল দশটার দিকে প্রতিনিধি দলটি ফকিরহাট আসেন এবং তাঁরা স্থানীয়দের সংগে ফকিরহাট ডাকবাংলোয় সুপেয় পানিসংকট সহ বিভিন্ন সমস্যা নিরুপন ও তার সমধানে মতবিনিময় করেন।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সহকারী প্রকৌশলী ডিপিএইচই ফকিরহাট বাগেরহাট ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দলটি ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের মরা গাঙ, কাটাখাল ও ফকিরহাট সদরের উপর দিয়ে প্রবাহিত ভৈরব নদ এলাকা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মতবিনিময় ও পরিদর্শনকালীন সময়ে প্রতিনিধি দলের সংগে বাগেরহাট-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকারীরা এসময় উপস্থিত স্থানীয়দের পানি সহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। উপ-প্রকল্প পরিচালক বলেন, সরকার ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী-খালের পানি বিশুদ্ধকরণ করে সহজে সরবরাহে গুরুত্ব দিচ্ছে।



