
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ, বিএনপি কর্মীর ক্ষোভ
স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানকে ঘিরে ছাত্রদলকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন ফকিরহাটের বিএনপি কর্মী এস এ পলাশ।
ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন এস এ পলাশ।
তিনি পোস্টে লেখেন, “ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের নিয়ে যে কর্মসূচি পালন করা হলো ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে, সেখানে ছাত্রদলের দাওয়াত নাই কেন? কাদের নিয়ে জুলাই কর্মসূচি পালন করছে প্রশাসন? তারা কোন গ্রহে জুলাই আন্দোলন করেছে আমরা জানতে চাই।”
তিনি আরও লেখেন, “ছাত্রদল কখনো জুলাই বিক্রি করে চলে নাই, এজন্য কি ছাত্রদলের দাওয়াত নাই?”
পোস্টে ছাত্রদলকে আমন্ত্রণ না জানানোয় আক্ষেপ প্রকাশ করেন ওই বিএনপি কর্মী। তার এমন বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে ছাত্রদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না কিংবা কেন তাদের আমন্ত্রণ জানানো হয়নি—এ বিষয়ে ফকিরহাট উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


