
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে নলধা মৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি মশিউর রহমান খানের মতবিনিময় সভা
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট থানা শাখার আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান এবং সেক্রেটারি জনাব আবুল আলা মাসুম স্যারসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান উপস্থিত সবার বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।



