
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা কামাল হোসেন মনা গ্রেফতার
মুন্সি আলী আকবর (বিশেষ প্রতিনিধি):

বাগেরহাটের ফকিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত নেতার নাম কামাল হোসেন মনা। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিগত দিনের নাশকতার পরিকল্পনার মামলায় আসামি দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফকিরহাট মডেল থানা পুলিশ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।



