
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাট প্রেসক্লাবের সভাপতিকে সাময়িক বরখাস্ত
বাগেরহাট বিশেষ প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ হুমায়ুন কবিরকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রেসক্লাব ফকিরহাটের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সভাপতি শেখ হুমায়ুন কবিরকে তাঁর সভাপতির পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত/বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আদেশক্রমে:
মো. হাফিজুর রহমান
সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ফকিরহাট
📌 উল্লেখ্য, উপরোক্ত তথ্যটি প্রেসক্লাব ফকিরহাটের প্রকাশিত সংবাদ/প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে লেখা হয়েছে।



