
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাট সরকারি কলেজে রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাট সরকারি কলেজে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় উপজেলা ও কলেজ ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে ফকিরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন সায়াদিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে কলেজে নতুন রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি অনুমোদন দেওয়ায় অধ্যক্ষ স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সৈয়দ অনুজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য ফকিরহাট সরকারি কলেজের নবগঠিত কমিটির যুব প্রধান সজীব সরদারকে ধন্যবাদ জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে শুভদিয়া ইউনিয়ন রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান আহাদ শেখ সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।



