
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রিন্স হালদার, চিতলমারী প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাইবার দলের সভাপতি এস এম শহিদুল হক টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক এফ এম বিল্লাল হোসেন।
এছাড়াও উপজেলা সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলের অংশগ্রহণে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


