
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটের ফকিরহাটে বিএনপির ইউনিয়ন ওয়ার্ড সভাপতি বাবলু শেখের ওপর হামলা, ওসি’র তৎপরতায় উদ্ধার
(বাগেরহাট) বিশেষ প্রতিনিধি

স্থান: মানসা এলাকা, ফকিরহাট, বাগেরহাট
ভিকটিম: মো. বাবলু শেখ (৪৮), পিতা: মোহাম্মদ শেখ, সাং- তালতলা, থানা- রূপসা, জেলা- খুলনা; এবং ৪নং টিএস বাহিরদিয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র হাবিবুর রহমান (৫৫) ও আতিয়ার শেখ (ভ্যানচালক), মানসা, ফকিরহাট, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রূপসা উপজেলার ৪নং টিএস বাহিরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বাবলু শেখ (৪৮)। তবে তাৎক্ষণিক ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) দ্রুত পদক্ষেপে তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু শেখ কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে মানসা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলের আশেপাশের লোকজন ও স্থানীয় ভ্যানচালক আতিয়ার শেখ এবং হাবিবুর রহমান বিষয়টি দেখতে পান। স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম বাবলু শেখ হামলাকারী দুর্বৃত্তদের মধ্যে অন্তত চারজনকে শনাক্ত করতে পেরেছেন এবং বিষয়টি ‘চ্যানেল বাগেরহাট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফকিরহাট মডেল থানার ওসি নিজে পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে গুরুতর আহত অবস্থায় বাবলু শেখকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও চিকিৎসক সূত্রে জানা গেছে, সময়মতো উদ্ধার ও চিকিৎসা পাওয়ার কারণে বর্তমানে বাবলু শেখ আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে।



