
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে আইজিপি: “সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন।
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। বাংলাদেশ পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
রবিবার দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশকে এমপাওয়ার করা জরুরি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি, বাগেরহাটের পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
পরে আইজিপি নবনির্মিত পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
ফকিরহাটে আট্টাকী গোল্ড কাপ ২০২৬-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাচ্ছেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক!
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২...


