
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে নাগেরবাজারসহ আশপাশের এলাকায় পুলিশের যৌথ অভিযান, মাদক ও অপরাধ দমনের হুশিয়ারি
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট সদর মডেল থানাধীন পৌরসভাধীন নাগেরবাজার এবং এর পার্শ্ববর্তী এলাকায় বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ২৬/০৮/২০২৬ খ্রি. তারিখে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের মূল লক্ষ্য:
অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাদক কারবারি এবং সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়।
পুলিশের কঠোর অবস্থান:
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার যেকোনো স্থানে মাদক, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সাধারণ মানুষের সহযোগিতা কামনা,
অপরাধ ও মাদকমুক্ত বাগেরহাট গঠনে সর্বসাধারণের সহযোগিতা একান্ত কাম্য। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ পেলে তা দ্রুত নিকটস্থ থানা ও জেলা গোয়েন্দা শাখায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।



