
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বাগেরহাট সদর মডেল থানাধীন খানজাহান আলী মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিবরণ:
১. নাসির মল্লিক (২৭), পিতা- চান্দু মল্লিক, সাং- শাখাখারিকাটি, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর।
২. মোহাম্মদ আলী (৪৬), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- নোনাডাঙ্গা, থানা ও জেলা- বাগেরহাট।
৩. আশিক বেপারী (৩২), পিতা- মোজাম্মেল, সাং- নাগেরবাজার, থানা ও জেলা- বাগেরহাট।
৪. সোহাগ হাওলাদার (৩০), পিতা- রমজান হাওলাদার, সাং- খাসেরহাট, থানা- চিতলমারী, জেলা- বাগেরহাট।
৫. মোঃ বাবলা পাইক (৩৩), পিতা- আমিরুদ্দিন পাইক, সাং- চিরুলিয়া, থানা ও জেলা- বাগেরহাট।
স্থান: খানজাহান আলী মাজার এলাকা, বাগেরহাট সদর মডেল থানা, বাগেরহাট।
উদ্ধারকৃত আলামত: ৩০০ গ্রাম গাঁজা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



