
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় বাগেরহাট সদর থানাধীন দশানী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ জাহিদুল হাওলাদার (৩০), পিতা-মৃত আঃ রাজ্জাক হাওলাদার, সাং-ধানসাগর, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানা-পশ্চিম দশানী ধোঁপাবাড়ির গলি, থানা ও জেলা-বাগেরহাট।
২. মোঃ সোহেল (২৪), পিতা-মৃত আকবর আলী, সাং-হরিণখানা, থানা ও জেলা-বাগেরহাট।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার একটি নির্দিষ্ট স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


