
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাট জজ আদালতের এপিপি মুস্তাইন বিল্লাহর পদত্যাগ।
মুন্সি আলী আকবর (বাগেরহাট বিশেষ প্রতিনিধি):

বাগেরহাট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ।
আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৪/১১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ হইতে অদ্যবদি তিনি বাগেরহাট জেলা জজ আদালতের এপিপি হিসেবে নিয়মিত কর্মরত রয়েছেন। তবে বর্তমানে ব্যক্তিগত চেম্বার পরিচালনা করার কারণে অর্পিত সরকারি দায়িত্ব পালন করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। সেকারণে তিনি এপিপির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে উল্লেখ করেন।
তার এই আবেদনে তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ০২/০৮/২৬ খ্রিষ্টাব্দ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনটিতে ০২/০৮/২৬ তারিখের সিল ও সিলমোহর দেওয়া হয়েছে।



