
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার আর নেই।
বাগেরহাট ফকিরহাট বিশেষ প্রতিনিধি ,
এম আলী আকবর

গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফকিরহাট সদর ইউনিয়নের আট্রাকী গ্রামের ১নং ওয়ার্ডের বিশিষ্ট বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩রা আগস্ট সোমবার আনুমানিক রাত দশটার দিকে তিনি ফকিরহাট বাজারের ডাকবাংলার মোড় থেকে হেঁটে নিজের বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে তিনি নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে, উপজেলা থেকে ডাকবাংলা মোড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন—এজন্য সকলের কাছে বিনীত দোয়া প্রার্থনা করা হচ্ছে।



