
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোংলায় ক্যান্সারে আক্রান্ত হাফেজী মাদ্রাসার ছাত্র আব্দুর রহমানকে দেখতে যান এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক কোহিনূর সরদার
রামপাল প্রতিনিধি:

মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র আব্দুর রহমান বর্তমানে জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এই মর্মান্তিক খরব পেয়ে অসুস্থ ছাত্রটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও সমাজসেবক এ্যাডঃ মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ।
সাক্ষাৎকালে তিনি অসহায় ও অসুস্থ ছাত্র আব্দুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় রোগر চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং ভবিষ্যতে তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন তিনি।
অসুস্থ ছাত্রটিকে দেখতে যাওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আসন্ন মোংলা উপজেলা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক কোহিনূর সরদারসহ স্থানীয় অন্যান্য জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আব্দুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন এবং সমাজের বিত্তবান ও মানবতাবাদী মানুষদের এই দুস্থ ছাত্রের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান।



