
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে অভিজান চালিয়ে পাঁচটি দোয়ারী জ্বাল উদ্ধার
মোল্লাহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা উত্তর পাড় নামক ডাঙ্গায় অভিযান চালিয়ে পাঁচটি দোয়ারী জাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা সুমনা আইরিন। এ সময় সঙ্গে থাকা মৎস্য অফিসার জনাব রাজিব কান্তি রায় এবং অফিসের স্টাফ কর্তৃক উদ্ধারকৃত জাল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেন।
এ বিষয়ে জনাব রাজিব কান্তি রায়কে জানতে চাইলে তিনি বলেন, এই ম্যাজিক জাল, অপর নাম দোয়ারী জালের কারণে দেশ থেকে চিরবিদায় নিতে চলেছে দেশীয় প্রজাতির সকল শ্রেণির মাছ।
তিনি আরও বলেন, যদি কোনো প্রকার দোয়ারী জাল খালে দেখা যায়, তাহলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করতে জনসাধারণের প্রতি অনুরোধ রাখেন।
তিনি আরও জানান, এই দোয়ারী জালের কারণে দেশ থেকে চিরদিনের জন্য দেশীয় প্রজাতির মাছকে বিদায় নেওয়া থেকে রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। অসাধু মৎস্যজীবীদের প্রতিহত করতে হবে। যাতে করে দেশে পূর্বের ন্যায় দেশীয় প্রজাতির সকল প্রকার মাছের বংশবিস্তার বাড়াতে সকলকে সচেতন হতে হবে।



