
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে এনজিওর নামে আত্মসাৎের অভিযোগ,,,
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ৭নং আটজুড়ি ইউনিয়নের দক্ষিন আমবাড়ি গ্রামের সচিন বিশ্বাস নামের এক প্রতারক দীর্ঘ দিন যাবৎ রেনেসা নামক একটি ভুয়া এনজিওর নাম ভাঙ্গিয়ে গ্রামের সাধারন মহিলাদের নিকট হইতে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছে,
প্রতারা সচিন তার পার্শবতী ইউনিয়ন কোদালিয়া সহ বিভিন্ন জায়গাতে ডিপিএস খুলে টাকা রেখে টাকার দ্বীগুন লাভ দিবে বোলে সহজ স্বরল মহিলাদের ফুসড়িয়ে টাকা বের করে নেয়, কিছুদিন অতিবাহিত হলে ভুক্ত ভোগিরা টাকার লাভ চাইলে সে বিভিন্ন পথ অবলম্বন করে বিভ্রান্তি মুলক আচারন করতে শুরু করে, বিষয়টি যানা যানি হলে ভুক্তভোগীদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে চাপিয়ে রাখতে চেষ্টা করে, এ বিষয় সচিনের সাথে যোগাযোগ করতে চাইলে সে সাংবাদিকদের সাথে কথা বোলতে নারাজ, তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে সেটা সম্ভব হয়নি,সে বিভিন্ন অজুহত দেখিয়ে আত্মগোপন করে এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিদের ছত্র ছায়ায় থেকে ভুক্তভোগী নারীদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তথ্য সুত্রে যানা যায় সচিনের জামাই প্রভাবাশালী নেতার ছত্র ছায়ায় থেকে তাকে সেল্টার দিয়ে অসহয় নারীদের উপরে জুলুম চালিয়ে আসছে।



