
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান
কবির আহম্মেদ, মোল্লাহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ জনাব কাজি রমজানুল হকের নেতৃত্বে সকল অফিসার এবং ফোর্স সহ উপজেলার বিভিন্ন জায়গাতে মহড়া চালিয়ে যান।সন্ধ্যা ৬টা থেকে শুরু করে উপজেলার ভিভিন্ন জায়গায় এ অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব কাজী রমজানুল হক।
তিনি আরো জানান মোল্লাহাটের যেখানেই মাদক এবং সন্ত্রাসী কার্যকলাপের অংশ বিশেষ সেখানেই মোল্লাহাট থানা পুলিশের হানা।
তিনি আরো জানান, যত দিন পর্যন্ত মাদক কারবারী মাদক সরবরাহ সন্ত্রাসীদের কার্যকলাপ চলবে ততদিন পুলিশের অভিযান চলমান থাকবে।



