
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ছয় আসামি গ্রেপ্তার
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি মো. জিয়া মোল্লা (৩৫)। তিনি উপজেলার গাওলা গ্রামের ইকরামুল হক মোল্লার ছেলে।
অন্যদিকে, মোল্লাহাট থানার জিআর-১৯৩/২৬ নম্বর মামলায় চুনখোলা গ্রামের হালদার শরীফের ছেলে সবুর শরীফ (৪৯) এবং একই মামলায় তার স্ত্রী পারুল বেগম (৪৩)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া একাধিক পরোয়ানাভুক্ত আসামি কোদালিয়া গ্রামের বেদার মোল্লার ছেলে হেলাল মোল্লা (৩৮)সহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোল্লাহাট থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদোত হোসেন বলেন, “মোল্লাহাট থানা পুলিশের সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। হয় অপরাধচক্র থাকবে না, নয়তো মোল্লাহাট থানা পুলিশ থাকবে।”



