
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর তাউছিন নামের শিশুর মরদেহ উদ্ধার
কবির আহম্মেদ, মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। চার দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো. জিহাদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শিশু তাউছিন হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় মাইকিংসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় এলাকায় তীব্র উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে স্থানীয়রা ছোট কাচনা গ্রামের একটি ঘেরের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে।



