
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে ৮৫ বছর বয়সী বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামার গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মোমরেজ মোল্লা (৮৫) নামের এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।
শনিবার সকাল ৮টার দিকে মোমরেজ মোল্লা নিজের ঘেরের পাড়ে ঘুরতে গেলে পার্শ্ববর্তী এলাকার মৃত কালাম মুন্সীর ছেলে মোহাম্মদ আলী মুন্সী (৪৮) পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃদ্ধের মাথা পানির নিচে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় দূর থেকে শাখিল মোল্লা, পিতা অদুদ মোল্লা, এবং নোবেল মোল্লা, পিতা অলিয়ার মোল্লা, বৃদ্ধের পা নড়াচড়া করতে দেখে চিৎকার করেন। তাঁদের চিৎকার শুনে অভিযুক্ত মোহাম্মদ আলী মুন্সী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
পরে শাখিল ও নোবেল মোমরেজ মোল্লাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোমরেজ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর ডান হাতের কবজি ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, মোহাম্মদ আলী মুন্সীর পরিবারের বিরুদ্ধে এলাকায় একাধিক পরিবারকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও উঠেছে। তাঁর ছেলে রায়হান মুন্সী, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, গত সপ্তাহে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত পরিবারের অত্যাচারে এলাকার নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
ফকিরহাটে আট্টাকী গোল্ড কাপ ২০২৬-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাচ্ছেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক!
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২...


