
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
রামপালের সর্বসাধারণের একটাই দাবি—ভাগা রেলস্টেশন দ্রুত চালু করতে হবে
রামপাল প্রতিনিধি:

ভাগা রেলস্টেশন চালু করা শুধু একটি দাবি নয়, এটি রামপালের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনস্বার্থের গুরুত্বপূর্ণ একটি বিষয়। জনসাধারণের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভাগা রেলস্টেশন দ্রুত চালু করা এখন সময়ের দাবি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, জনগণের এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ভাগা রেলস্টেশন চালুর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। স্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
স্থানীয়দের দাবি, “দাবি একটাই, অধিকার আদায়ের প্রত্যয়—ভাগা রেলস্টেশন দ্রুত চালু চাই।” দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাঁরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে ভাগা রেলস্টেশন চালুর দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর, ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।
রামপালের মানুষের কণ্ঠস্বর এক হোক, ন্যায্য দাবি বাস্তবায়িত হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।
দাবি একটাই—ভাগা রেলস্টেশন দ্রুত চালু চাই।



