
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
শরণখোলায় ভুল নম্বরে চলে যাওয়া ৫৩ হাজার টাকা উদ্ধার করে দিলো পুলিশ, মালিকের মুখে হাসি
শরণখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাত্র দুই ঘণ্টার ব্যবধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। পরে সেই টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার এক ব্যক্তি ভুল বিকাশ নম্বরে ৫১ হাজার ৩০০ টাকা পাঠিয়ে ফেলেন। বিকাশ নম্বর ভুল হওয়ায় টাকাগুলো অন্য একজনের অ্যাকাউন্টে চলে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি পাওয়ার পর শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) ইসমাইল হোসেন দ্রুত তদন্তে নামেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে মাত্র দুই ঘণ্টার মধ্যে সম্পূর্ণ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ৫১ হাজার ৩০০ টাকা তার প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশের এমন তাৎক্ষণিক ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্বস্তি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।



