
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
সন্তোষপুর ইউনিয়নের নতুন নেতৃত্বে তরুণ সমাজসেবক মো. মনিরুজ্জামান খান
প্রিন্স হালদার চিতলমারি প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭ নম্বর সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাচুড়িয়া গ্রামের তরুণ সমাজসেবক মো. মনিরুজ্জামান খান এলাকার সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি চর কচুরিয়া গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, কৃষক, শ্রমিক এবং অসহায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
নতুন নেতৃত্ব দানকারী হিসেবে সমাজকল্যাণ, শিক্ষা, মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সন্তোষপুর ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।
এলাকাবাসী জানান, বিনয়ী আচরণ, সততা এবং জনসেবার মানসিকতার কারণে মো. মনিরুজ্জামান খান ইতোমধ্যেই তরুণদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।
ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


