
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
🏆 অভিনন্দন! শরাফপুর মাদ্রাসার অভাবনীয় সাফল্য 🏆
রামপাল প্রতিনিধি :

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলা পর্যায়ে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার সমন্বিত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে শরাফপুর মাদ্রাসা।
উক্ত প্রতিযোগিতায় শরাফপুর মাদ্রাসার ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে ৭টিতে, দ্বিতীয় স্থান ১০টিতে এবং তৃতীয় স্থান ৯টিতে। সব মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২৬টি পুরস্কার অর্জন করেছে। 🥇🥈🥉
উপজেলার অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে শরাফপুর মাদ্রাসা।
এ অসাধারণ অর্জনে মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
শরাফপুর মাদ্রাসার এ সাফল্য শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে নতুন অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক।



