
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
উপজেলা ইউএনও মহোদয়ের সাথে চিতলমারি থানা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
প্রিন্স হালদার , চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ইউএনও মহোদয়ের হাতে ফুলেল শুভেচ্ছা ও কমিটির তালিকা তুলে দেওয়া হয়।
এ সময় সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইউএনও মহোদয় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং জনস্বার্থে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এ সময় চিতলমারী থানা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই চিতলমারীতে গণমাধ্যমের ইতিবাচক অগ্রযাত্রা এবং প্রশাসন-সাংবাদিকদের সুসম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।



