
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে মাদকের প্রতিবাদ করায় মিজানুর শেখের ওপর হামলার অভিযোগ, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন
মুন্সি আলি আকবর ( বিশেষ প্রতিনিধি) বাগেরহাট:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশিকা গ্রামের মুচিভিটা মাঠ এলাকায় মাদকের প্রতিবাদ করায় মিজানুর শেখ (পিতা: আফতাব শেখ) নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মিজানুর শেখের অভিযোগ, মুচিভিটা মাঠে তার কৃষিজমি রয়েছে। জমিতে যাতায়াতের সময় তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাদক সেবন, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলতে দেখেন। এসবের প্রতিবাদ করায় অভিযুক্ত হাসাদ শেখ, আশরাফুল শেখ, হাসান শেখ এবং রাজিব নামে এক ব্যক্তিসহ কয়েকজন তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে রাত ৯টার পর ওই এলাকায় না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। প্রায় দুই দিন আগে রাতে তার ফসলি জমিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি সাংবাদিকদের জানান।
এরই জেরে গত রাতে ৮টার দিকে অভিযুক্তরা আমির আলী ও বাবর আলীর বাড়ির সামনে হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তদন্তে বাধা সৃষ্টি করছে তাদের প্রটেক্ট দেওয়া শক্তিশালী একটি মহল।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া রাজিব শেখ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটে অফিসের কর্মচারী হওয়ায় মাদক কেনাবেচাসহ সম্পূর্ণ শেল্টার তাদের দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


