
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার: জেলা গোয়েন্দা শাখার অভিযান।
মুন্সি আলি আকবর (বাগেরহাট বিশেষ প্রতিনিধি):

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে সদর থানাধীন চুলকায়ঠি ঋষিপাড়া এলাকা থেকে ৭৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এ সময় সন্দেহভাজন ওই মাদক কারবারির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।



