
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন :
চোরের নিশানায় ঐতিহ্যবাহী ব্রহ্মগাতী প্রাথমিক বিদ্যালয়।
আজাদ খান (চিতলমারী প্রতিনিধি) :

বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের সব বৈদ্যুতিক ক্যাবল বা তার চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ( ০৭/০৮/২৬) তারিখ রাতে কোন একসময়ে এই চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের বিদ্যুৎ ও ইন্টারনেট কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে এবং কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের সূত্রে জানা যায়’ স্থানীয় কোন এক ব্যক্তি দেখতে পান বিদ্যালয়ের সকল ক্যাবল বা তার কেটে বা খুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয় এবং প্রধান শিক্ষক তাৎক্ষণিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুপম সাহা’কে সাহা কে অবহিত করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি অনুপম সাহা বলেন’ বিদ্যালয়ের কেবল বা তার চুরি হওয়ায় দাপ্তরিক কাজ ও পাঠদান কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন’ পূর্বেও এ ঘটনা ঘটেছে। আমরা শিক্ষার্থীদের ক্ষতি ও বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।
প্রধান শিক্ষক আরোও বলেন’ স্থানীয় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) কে লিখিত অভিযোগ করে জানাবো এবং বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করব। আমি আশা করি তদন্ত করে চোর চক্রকে ধরতে প্রশাসন ইতিবাচক সাড়া দিবে’।



